মানিকগঞ্জে প্রাইভেটকারের চাপায় ফয়সাল হোসেন (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের বেতিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল সদর উপজেলার পূর্ব দাশড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
সদর থানার ওসি আকবর আলী খান জানান, সন্ধ্যার দিকে বেতিলা এলাকায় ফয়সালের মোটরসাইকেলটিকে একটি প্রাইভেটকার চাপা দেয়। ফয়সালের সঙ্গে আরও দুই আরোহী ছিলেন। স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
পরে চিকিৎসাধীন অবস্থায় ফয়সালের মৃত্যু হয়। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এমবি





