ঠাকুরগাঁওয়ে ভয়ানকভাবে রোটা ভাইরাসের প্রার্দুভাব দেখা দিয়েছে। যার জন্যে প্রতিদিন ৫০ থেকে ৬০জনেরও বেশি শিশু আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। শষ্যার অভাবে রোগীরা মেঝে অথবা ওয়ার্ডের বাহিরে খোলা আকাশের নিচে থেকে চিকিৎসা নিচ্ছে। অনেক রোগীর স্বজনদের অভিযোগ, খোলা আকাশের নিচে চিকিৎসা নেওয়ার পরেও বেশির ভাগ ওষুধ কিনতে হচ্ছে বাহির থেকে।

 


 

এতে ভোগান্তিতে পড়ছে দুর দুরন্ত থেকে আসা প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষগুলো। তার ভিতরে যারা নিম্ন আয়ের পরিবার তাদের অবস্থা সবচেয়ে বেশি করুণ। তবে চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের পরিচালক শষ্যা সংকটের কথা স্বীকার করে বলেন, ঠাকুরগাঁও ছাড়াও পাশের জেলা পঞ্চগড় ও দিনাজপুরের কয়েকটি উপজেলার রোগী আসায় শষ্যা সংকটে পড়ছে। তবে ওষুধ সংকটের কথা মানতে নারাজ চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের পরিচালক।

 

 

সোহেল পারভেজ/জেড