সঠিক ভাবে বাজেটের বাস্তাবায়ন করতে হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে, তা না হলে বাজেটের জিডিপি প্রবৃদ্ধি ও রাজস্ব লক্ষমাত্রা অর্জন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট হাফিজুর রহমান খান।

সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ আয়োজিত জাতীয় বাজেট ২০১৫-১৬ এর উপর প্রতিক্রিয়া শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হাফিজুর রহমান বলেন, বাজেট বাস্তবায়নের অন্যতম শর্ত হচ্ছে সুশাসন, আমি বিশ্বাস করে সুশাসন নিশ্চিত করার মাধ্যমেই রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন করা সম্ভব।

তিনি বলেন, দেশ শুধু মাত্র বিনিয়োগ নির্ভর হলে দেশের উন্নয়ন হবে না। শিল্প উন্নয়ন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে দেশের উন্নয়ন সম্ভব।তাই দেশে উন্নয়নের জন্য সরকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার।

তিনি আরও বলেন, দেশে কর্মসংস্থান না থাকার কারণে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে।যার বাস্তব প্রমাণ সাগরে অভিবাসী হাজার হাজার মানুষ।

বাজেট বাস্তবয়নে সরকারের দক্ষতা প্রমান করতে রাজস্ব কর আদায়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহামুদুর রহমান,সহ-সভাপতি হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ।  

এমএ/এসএইচ