রাজশাহী ও রংপুর বিভাগসহ টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে মৃদু শৈত্য প্রবাহ হিসাবে।

আবহাওয়া অধিদফতর বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। এ ছাড়া ঢাকায় ১১ দশমিক ৮,টাঙ্গাইলে ৮ দশমিক ৮, ফরিদপুর ও মাদারিপুরে ১০ দশমিক ১, রাজশাহী ৮ দশমিক ৫, ঈশ্বরদীতে ৭ দশমিক ৩, বগুড়া ও রংপুর ৯ দশমিক ৩, দিনাজপুরে ৭ দশমিক ৫ ,যশোর ও সৈয়দপুরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

কেএইচ