আগামী ০৪ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।
আজ (১১ মে) শনিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
শাহাদাত হোসাইন বলেন, আগামী ০৪ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু হবে। শেষ হবে ০৫ আগস্ট। এছাড়া হজের ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট।
এ বছর হজে যাবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে বিমান। এবার প্রথমবারের মতো ঢাকা থেকে মদিনায় যাবে ১১টি হজ ফ্লাইট। ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট থেকে শুরু হয়ে শেষ হবে ১৪ সেপ্টেম্বর।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে হজযাত্রী এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অবশিষ্ট হজযাত্রীদের পরিবহন করবে সৌদিয়া এয়ারলাইনস।
জানা গেছে, এ বছরই প্রথম ঢাকা থেকে মদিনায় ১১টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া চট্টগ্রাম থেকে জেদ্দায় ১০টি, সিলেট থেকে জেদ্দায় ৩টি, চট্টগ্রাম থেকে মদিনায় ৭টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। বাকি ১২৬টি ফ্লাইট যাবে ঢাকা থেকে জেদ্দা।
সংবাদ সম্মেলনে হাব বলে, ওমরাহ যাত্রী অতীতের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে। তবে, ফ্লাইট না পাওয়ায় প্রায় ২০ হাজার ওমরাহ যাত্রীর ওমরাহ অনিশ্চিত। যাদের হোটেল বুকিংয়ের টাকাও ক্ষতিগ্রস্ত হবে। অতিরিক্ত ভাড়া দিয়েও টিকিট পাওয়া যাচ্ছে না।
এমবি





