দেশের বৃহত্তম সারের মোকাম যশোরের অভয়নগর উপজেলার শিল্প নগরীনওয়াপাড়ার পাচকবর এলাকার আমান অ্যাসোসিয়েটের গুদামে অভিযান চালিয়ে ১০৫ বস্তাভেজাল টিএসপি সার আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় অভয়নগর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

অভয়নগর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. ছয়েরুদ্দিন জানান, গোপনসংবাদ পেয়ে পাচকবর এলাকার শফিয়ার রহমান সরদারের ভবনে অবস্থিত গুদামে অভিযানচালানো হয়।

শফিয়ারের গুদাম ভাড়া নিয়ে ব্যবসা করছিলেন আমান অ্যাসোসিয়েটের মালিক শফিকুলইসলাম। গুদামে নষ্ট হয়ে যাওয়া ভেজাল টিএসপি সার বস্তাভর্তি করার সময় আটক করাহয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

কেএইচ