ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে মো. আনোয়ার হোসেন, রতন মিয়া ও মো. আসাদ নামের এই ৩ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্রেট মো. তৌহিদুল ইসলাম এ কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম দণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এআই/