রামপাল ব‌িদ্যুৎ ক‌েন্দ্রের ব‌িরুদ্ধ‌ে আন্দ‌োলনকারীদ‌ের কঠ‌োর সমাল‌োচনা করেছে‌ন ব‌িদ্যুৎ, জ্বালান‌ি ও খন‌িজ সম্পদ প্রত‌িমন্ত্রী নসরুল হামিদ।

ত‌িনি বল‌েছেন, রামপাল ইস্যুত ইউন‌েস্কো থ‌েকে যারা এসেছিলেন তাদ‌ের সকল‌েই মাইক্রোবায়‌োলজ‌িস্ট। তাদ‌ের ক‌েউই পাওয়ার প্ল্যান্ট বা কয়লা ন‌িয়ে কাজ করেনন‌ি।

আবার আমাদ‌ের দ‌েশেও যারা রামপাল‌ের ব‌িরোধীত‌া করছ‌েন তারাও এ ব‌িষয়‌ে ক‌েউ ব‌িশেষেজ্ঞ নন। তাদ‌ের ক‌েউ ইকনোম‌িস্ট, ক‌েউ বায়‌োলজ‌িস্ট আবার ক‌েউ জ‌িওলজ‌িস্ট। অথচ ওনারা কয়লাভ‌িত্তিক পাওয়ার প্ল্যান্ট এবং ট‌েকন‌োলজ‌ি নিয়ে কথা বলছ‌েন।

রাজধানীর স‌িরডাপ ম‌িলনায়তন‌ে বৃহস্পত‌িবার (২৭ অক্টোবর) দুপুরে এনার্জ‌ি পাওয়ারের এক স‌েমিনারে এসব কথা বল‌েন নসরুল হামিদ।


এমএনজে