রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে সিং ইয়েন হন (৭৩) নামে এক বিদেশীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে ওই লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ভাটারা থানার এসআই মিজানুর রহমান বলেন, বুধবার বিকালে বসুন্ধরার ৬ নম্বর রোডের ই ব্লকের ৩০১ নম্বর বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে ওই বিদেশি আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এপোলো হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে পুলিশে খবর দেয়া হলে রাতে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই বিদেশি সোয়ান গ্রুপে কর্মরত ছিলেন। তবে তার ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

এআই/ এআর