চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় আমির হোসেন (২০) নামে এক যুবককে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রোববার বিকেলে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে আমির হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে আমির হোসেন মারা যান।
খুলশি থানার ডিউটি অফিসার এএসআই রিপন জানান, খুলশি থানার আমবাগান ডিজেল কলোনি মাঠে ৫ কিশোর মিলে আমির হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনার পর আমির হোসেনের পরিবারের সদস্যরা ৫ কিশোরের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করে। রাতে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেন মারা যাওয়ায় মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়। মামলা আসামিরা হলো- মো. সোহেল (১৫), সজিব (১৫), মেহেদী হাসান বাবু (১৬), সাগর (১৬) ও জানে আলম (১৫)। আসামিরা সবাই স্কুলছাত্র বলে পুলিশ জানিয়েছে।
এমই





