বিডিআর (বর্তমান বিজিবি) বিদ্রোহে সাজাপ্রাপ্ত আসামী আব্দুল কাইয়ুমের (৬০) মৃত্যু হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গুরুতর অসুস্থাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী জাকারিয়া আলম জানান, বিডিআর বিদ্রোহের মামলায় আব্দুল কাইয়ুমের ৭ বছরের সাজা হয়। কারাগারে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে ১২টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
মৃতের বাবার নাম আব্দুল হালিম বলে জানিয়েছেন তিনি।
এএইচ





