রংপুরে শাল্টি গোপালপুর ইউনিয়নের উদয়পুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূরতাজ বেগম (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

রোবরার (১৯ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নূরতাজ ওই গ্রামের মো. নূরুল ইসলামের মেয়ে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়‍ুন কবির বিয়ষটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ন‍ূরতাজ বেগম সকালে টেলিভিশনে ডিশ লাইনের তার লাগাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি হুমায়ুন কবির।

ওএফ