রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের ভবন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
তিনি ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।
যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা শপিংমলের নিরাপত্তা কর্মী আলমগীর হোসেন জানান, বিকেলে ৫টার দিকে শপিং মলের উপর থেকে সিঁড়ির ফাঁকা জায়গা দিয়ে লাফিয়ে পড়েন ওই যুবক।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়।
এএস





