আমরা ভারত সরকারের কাছে এনআরসি বিষয়ে তাদের মন্তব্য জানতে চেয়েছিলাম, তখন ভারত সরকারের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় বলে গেছেন।

ওখান থেকে আমরা যেটা পেলাম, এ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কোনো কারণ নেই।

তবে, আমরা পরিস্থিতি অবজার্ভ করছি। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে রাজধানীর সেতুভবনে কোরিয়ান এক্সপ্রেসওয়ের সঙ্গে বাংলাদেশের সেতু কর্তৃপক্ষের সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিচ্ছিন্নভাবে ভারতের কে কী বক্তব্য দিল সেটা আমাদের কাছে বিবেচ্য নয়। ভারত সরকার আমাদের কী বলেছে সেটাই বিবেচ্য বিষয়।

তিনি আরও বলেন: বিচ্ছিন্ন ভাবে ভারতে কে কী বক্তব্য দিলো সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। ভারত সরকারের কাছ থেকে আমাদের যা জানানো হয়েছে আমরা আপাতত তার বাইরে যেতে চাই না।

আমরা এখন পর্যন্ত এ বিষয়টি নিয়ে যা জানি তা হচ্ছে, অন্তত চার মাস এটা অ্যাপিলের পর্যায়ে থাকবে। এরপর যাচাই বাছাইয়ের বিষয় আছে। তাই আমি মনে করি না এটা নিয়ে এখনই শেষ কথা বলার সময় এসেছে।

বাংলাদেশকে বিপদগ্রস্ত করার জন্য গভীর চক্রান্ত শুরু হয়েছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আশঙ্কা প্রকাশ করেছেন, তার জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: ফখরুল সাহেবকে বলবো ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্রের বিষয়ে আমরা খুব সতর্ক। তবে, নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথে যাবেন না। এটাই আপনাদের কাছে প্রত্যাশা।

আওয়ামী লীগ রংপুর-৩ আসন জাপাকে ছেড়ে দেবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, রংপুরের আসনটি আসলে জোটের নিয়ম অনুযায়ী জাপার ছিল, এরশাদ সাহেবের আসন। জোটগত সিট বন্টনে এটা জাপার ছিল।


এএস