যশোরের মণিরামপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মফিজ উল্লাহ পাটোয়ারী (৮০) নামে এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক খুলনার ডুমুরিয়া উপজেলার চেঁচুড়িয়া গ্রামের নওশের গাজী ছেলে মশিয়ার রহমান (৪০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার চালকিডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। মফিজ উপজেলার চালকিডাঙ্গা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে মফিজ উল্লাহ পাটোয়ারী চালকিডাঙ্গা বাজারের মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মফিজ ও মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কিছুক্ষণ পর বৃদ্ধ মফিজ মারা যান।
এআই





