কুমিল্লা ঢাকা –চট্রগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম বাজার এলাকায় বাস চাপায় মো তালিব হোসেন (৪৫) নামে এক সওজ কর্মচারী নিহত হয়েছে।
সোমবার (০৫ জুন) বিকেল ৪টায় এই দূর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে সড়ক পার হওয়ার সময় ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস(ঢাকা মেট্রো-ব-১৪-৮৮০৩) তালিবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ লাশটি উদ্ধার ও ঘাতক বাসটি আটক করেছে। নিহত তালিব কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুরের উলাকান্দি গ্রামের আবদুল বাতেন ভূঁইয়ার ছেলে।
চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এমই/রাসেল





