একাধিক নাশকতা মামলার পলাতক আসামি মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসানুজ্জামান হাসুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
এসআই আরিফ জানান, বুধবার ভোররাতে মাগুরা শহরতলীর পশ্চিম স্টেডিয়াম পাড়ার কুকনা এলাকায় তার বাড়ি থেকে পুলিশ হাসুকে গ্রেফতার করে। সে ওই গ্রামের বজলুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে সদর থানায় চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





