নড়াইলে একটি হত্যাকান্ডকে কেন্দ্র করে বিপক্ষীয় ও নিরিহ জনসাধারনের বাড়ি ঘর ভাংচুর ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে জায়গা জমি সংক্রান্ত বিরোধে জের ধরে গত ২৩ নভেম্বর নড়াইলের কালিয়া উপজেলার রগুনাথপুর গ্রামের নাজমুল মোল্যা এবং রানা মোল্যা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে রানা মোল্যা নিহত হন।

এ ঘটনায় নাজমুল মোল্যাকে প্রধান আসামি কওে ৩৬ জনের নামে মামলা হয়। প্রতিপক্ষের হামলা ও পুলিশের ভয়ে গা ঢাকা দেয় নাজমুল মোল্যার সমর্থকেরা।

এই সুযোগে রানা মোল্যার গ্রুপের লোকজন এলাকায় বিপক্ষীয় ও নিরীহ জনসাধারনের বাড়ি ঘওে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়।

সন্ত্রাসীরা মাহামুদেও বাড়ি ঘর ভেংগে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তার বাড়ির সকল মালামাল নিয়ে গেছে।

একইভাবে আব্দুল মালেক শেখ (উকিল), নাজমুল মোল্যা, ইকবাল শেখ সহ আরোও অনেকের বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে,এসব বাড়িতে কোন মানুষ নেই। ঘরের জানালা, দরজা পর্যন্ত খুলে নিয়ে গেছ। অনেক পরিবার পুরুষ শুন্য হয়ে পড়েছে।

এসএইচ