বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় এক্সিম ব্যাংকের আর্থিক সহযোগিতায় ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের পৃষ্ঠপোষকতায় শীতার্থদের মাঝে দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়।
কুমারখালী উপজেলার বাঁশগ্রামে কম্বল বিতরণ করেন বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক আবদুর রশীদ চৌধুরী।
এ সময় বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ সেলিম, ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ আলী হোসেন, বাঁশগ্রাম কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক ওলিদুর রহমান, শেখ আলতাফ মাহমুদ, সাংবাদিক খাইরুল ইসলাম সম্রাট ও শরীফুল জোয়ার্দ্দারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এবি





