২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। এই ফ্লাইট চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে ৮ অক্টোবর থেকে।

বুধবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত আন্ত মন্ত্রণালয় সভা শেষে ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।

বাবুল হাসান জানান, এবার মোট ৯৮ হাজার ৭৬২ জন হজে যাচ্ছেন। এর মধ্যে এক হাজার ৬০০ জন যাবেন সরকারি ব্যবস্থাপনায়। অন্যরা বেসরকারি ব্যবস্থাপনা হজে যাবেন।

সচিব বলেন, ‘এবার সার্বিক বিষয় বিশ্লেষণ করে দেখা গেছে, ব্যবস্থাপনায় কোনো ত্রুটি নেই। যেসব সমস্যা ছিল, তা সমাধান করা হয়েছে। আশা করছি, সফলভাবেই হজ কার্যক্রম পরিচালনা করা যাবে।’

ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ