মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সঞ্চয় শীর্ষক কিশোর-কিশোরী মেলা অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম ‘বিইপি ও ব্রাকের’ আয়োজনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রবিবার (১৭ জুন) অনুষ্ঠিত হয়েছে।

সকালে কিশোর-কিশোরীদের র‌্যালির মাধ্যমে সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের কার্যক্রম শরু হয় ।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম,বিইপি’র টাঙ্গাইলের এরিয়া ম্যানেজার মিতালী দাশ। এসময় একাত্তর টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান,সহ-সভাপতি দাশ পবিত্র,সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন উপস্থিত ছিলেন।

এসএইচ