গুইমারা উপজেলার বাঙালি মোটর সাইকেল চালক রবিউল হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী, অপহৃত নওমুসলিম ফাতেমা বেগম কে উদ্ধার, জেলা পরিষদের শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদ ও সংগঠনের ৮ দফা দাবী বাস্তবায়নের দাবিতে
পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের ডাকে ও জেলা পরিষদের শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদে খাগড়াছড়ি জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ডাকে খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
হরতালের সমর্থনে সকাল ১১টায় একটি বিক্ষোভ মিছিল বের করে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা। মিছিলে নেতৃত্ব দেন জেলা কমিটির আহ্বায়ক ইন্জিনিয়ার লোকমান হোসাইন।
মিছিলটি সামান্য কিছুদূর অগ্রসর হলেই বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশকে বাঙালি ছাত্র পরিষদের ব্যানার ছিনিয়ে নিতে দেখা যায়।
এর আগে খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধার মূখে মিছিল বের করতে পারেনি সংগঠনটি। সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ির চেঙ্গী স্কয়ারে টায়ার জালিয়ে পিকেটিং করে হরতাল সমর্থকরা।
এদিকে হরতালে খাগড়াছড়ির জনজীবন স্থবির হয়ে পড়েছে। বেশীর ভাগ দোকান-পাট বন্ধ রয়েছে। দূরপাল্লার যান চলাচল করছেনা। অভ্যন্তরীণ রুটেও চলছেনা কোন যানবাহন।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই পুরো জেলায় শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। নাশকতা ও যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে মিছিলে বাধার সৃষ্টি করায় ক্ষোভ প্রকাশ করে বাঙালি ছাত্র পরিষদের জেলা কমিটির আহ্বায়ক ইন্জিনিয়াল লোকমান হোসাইন বলেন, শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়া কিছুতেই কাম্য নয়। একদিকে আমরা উপজাতীয় সন্ত্রাসীদের দ্বারা হত্যা,গুম, নির্যাতনের স্বীকার হচ্ছি।
অন্যদিকে এ সকল কর্মকান্ডের প্রতিবাদ করতে গেলেও বাধার সম্মুক্ষীণ হচ্ছি। যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। আমরা পুলিশের এই ধরনের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব আসাদ, সদস্য নজরুল ইসলাম মাসুদ, সদর কমিটির আহবায়ক নিজাম উদ্দিন, নয়ন, মিলন প্রমূখ।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ওমর ফারুক সুজন স্বাক্ষরিত এক প্রেস বার্তায় সোমবার খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় হরতাল সহ তিনদিনের কর্মসূচী ঘোষণা করা হয়।
জেড





