ফেনীর শহরতলীর পাঁচগাছিয়া ইউনিয়নের বাথানিয়ায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নূরনবী (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পাঁছগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক সাংবাদিকদের জানান, বাথানিয়ার একটি পরিত্যক্ত ঘরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নবীর মৃত্যু হয়েছে। নবী ওই এলাকার মৃত এসহাকের ছেলে।
ফেনী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আবুল কালাম আজাদ জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
একে/ কেএ





