রাজধানীর ধানমন্ডিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক শিব্বির মাহমুদের বাসা থেকে জামায়াত নেতা মেজবাহ উদ্দিন ভূঁইয়াকে(৫০) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, নাশকতার মামলাসহ তার বিরুদ্ধে প্রায় ডজন খানেক মামলা রয়েছে। অনেকদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মেজবাহকে শিব্বির মাহমুদের বাসার চিলেকোঠা থেকে গ্রেফতার করা হয়।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হেলাল উদ্দিন জানান, নোয়াখালীর সুধারাম থানায় তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে নোয়াখালীতে পাঠানো হবে। মেজবাহ জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ের নেতা বলেও জানান তিনি।

এমএম