টাঙ্গাইলের বাসাইল উপজেলায় পেট্রলপাম্পে দাঁড়িয়ে থাকা তেলবাহী একটি লরিতে আগুন লাগার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপপরিচালক আবু জাফর জানান, সকাল সাড়ে ৮টার দিকে নাহিয়ান ফিলিং স্টেশনে একটি তেল ভর্তি লড়ি দাঁড়িয়ে ছিল। এ সময় অপর একটি কাভার্ডভ্যান এটিকে ধাক্কা দিলে তেলের লড়িতে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে এর পেছনে কাভার্ডভ্যান ও একটি বাসে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে। এসময় রাস্তার দু'পাশে যানজটের সৃষ্টি হয়।
কেএইচ





