নীলফামারীতে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নামনুরুন্নবী ওরফে বুলু (৩৫)।
শুক্রবার বিকেল ৩টার দিকে নীলফামারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বারইপাড়া গ্রামের শাখার দোলা বিলে এ দুর্ঘটনা ঘটে।
নুরুন্নবী বারইপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, বিলে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে তলিয়ে যান বুলু। সেখান থেকে আর উঠে আসতে পারেন নি তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।
নীলফামারী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





