নাটোরে প্রাইভেটকার থেকে ৭৭৪ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। লালপুর উপজেলার বাঘা-লালপুর সড়কের নছিরের বিল এলাকা থেকে শুক্রবার সকালে ফেনসিডিল ভর্তি প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রাজশাহীর বালাদিয়া গ্রামের নেছের আলীর ছেলে কাউছার হোসেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সেকেন্দার আলীর ছেলে সোহেল রানা এবং শিবগঞ্জের পিরোজপুরের হাবিবুর রহমানের ছেলে আমির হোসেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, পুলিশ চেকপোস্ট বসিয়ে বাঘা-লালপুর সড়কে তল্লাশি শুরু করে। এ সময় রাজশাহী থেকে ঈশ্বরদীগামী একটি প্রাইভেটকার এলে তল্লাশি চালানো হয়। এ সময় ফেনসিডিলসহ ৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় লালপুর থানায় মামলা হয়েছে।
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





