মধুমতি নদীর অব্যাহত ভাঙনে হুমকির মুখে পড়েছে ঢাকা-পিরোজপুর মহাসড়ক। ইতিমধ্যে এ সড়কের অনেকাংশ ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। ফলে যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে ঢাকা-পিরোজপুর মহাসড়কে সব ধরনের যান চলাচল।

এ সড়কের বাগেরহাটের চিতলমারী উপজেলার শৈলদাহ বাজার এলাকায় গত এক সপ্তাহ ধরে মধুমতি নদীর ভাঙন অব্যাহত রয়েছে। তীব্র স্রোত ও ঢেউয়ের আঘাতে প্রতিদিন বিলীন হচ্ছে দোকানপাট, বসতবাড়ি, গাছপালা ও ফসলি জমি।

এলাকাবাসী জানান, গত শনিবার রাত থেকে নতুন করে ভাঙন শুরু হয়েছে।

এ ব্যাপারে চিতলমারীর বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ সরদার জানান, মধুমতির ভাঙনের বিষয়টি তিনি স্থানীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনকে জানিয়েছেন।

এসএম