দক্ষিণ কেরানীগঞ্জে আরমান হত্যাকণ্ডে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।ঢাকা থেকে বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার অতিরিক্ত উপ-কমিশানার সাইদুর রহমান শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে সকাল সাড়ে ১১টায় প্রেস ব্রিফিংয়ে আটকদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জেএ