বিশ্ব পরিবেশ দিবসে “জাগাও প্রাণ, বাঁচাও অরণ্য” এ শ্লোগানে নোয়াখালীতে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রদর্শিত হয়েছে।রোববার (০৫ জুন) সকাল ১১টায় নোয়াখালী জিলা স্কুল অডিটোরিয়ামে জেলা প্রশাসকের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদ্ধসঢ়;যাপন অনুষ্ঠানে ব্র্যাকের দুইটি স্কুলের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রদর্শিত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার দে’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আিতরিক্ত পুলিম সুপার একেএম জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম, নোবিপ্রবি’র পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মহিনুজ্জামান।

ব্র্যাক শিক্ষা কর্মসূচীর সদর উপজেলার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মৃদূল কুমার শাহা ও সেনবাগ উপজেলার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার রিনা আফরোজ সদর উপজেলার মহব্বতপুর ব্র্যাক স্কুল ও সেনবাগ আজিজপুর ব্র্যাক স্কুলের শিক্ষার্থীদের আঁকা চিত্রগুলো অতিরিক্ত জেলা প্রশাসকের নিকট প্রদর্শিত করেন।

এআই