বেনাপুলের দৌলতপুর সীমান্তে ১ কেজি ৮০০ গ্রাম স্বর্ণের বারসহ ১ জনকে আটক করেছে বিজিবি।
রোববার রাত ৮টার সময় বেনাপোল বাজারের চুড়িপট্টি এরাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বজলুর রহমান বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের নেছার আলী মন্ডলের ছেলে। সে দীর্ঘ দিন যাবৎ স্বর্ণ পাচারের সাথে জড়িত রয়েছে বলে বিজিবি জানায়।
২১ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. ক. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে এইসব স্বর্ণের বার বহন করেছিল আটককৃত ব্যক্তিটি।
আটকের পর তাকে ক্যাম্পে এনে দেহ তল্লাশি করে ১৪ পিস স্বর্ণেরবার পাওয়া যায়। আটক স্বর্ণেরবারের ওজন ১ কেজি ৮শ গ্রাম। আটককৃত স্বর্ণের বাজার মুল্য প্রায় ৫০ লাখ টাকা। আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এমএনজে/এমই





