গাইবান্ধার সাদুল্যাপুরে কলিম উদ্দিন (৫২) নামের এক গাঁজা ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার সকালে পঁচার বাজার নামকস্থান থেকে ১৫ পুড়িয়া গাঁজাসহ তাকে আটক করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।

আটককৃত কলিম উদ্দিন উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের পঁচার বাজারের মৃত বয়েজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

এসএইচ