বাস্তিল দিবসে ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামালায় ৮৪ জনের মৃত্যু ও দুইশতাধিক মানুষের আহত হওয়ার ঘটনাকে নৃশংসতার চরম প্রকাশ বলে অভিহিত করে তীব্র নিন্দা ও ক্ষোভ ব্যক্ত করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা।

আজ শনিবার এক বিবৃতিতে তারা বলেন, ইউরোপ এশিয়ার বিভিন্ন দেশে জঙ্গীবাদী সন্ত্রাসী হামলা চলছে। বিশেষ করে ফ্রান্সে উপর্যুপরী জঙ্গী সন্ত্রাসী হামালার ঘটনা উদ্বেগজনক। সম্প্রতি বাংলাদেশে জঙ্গী হামলার ঘা না শুকাতেই ফ্রান্সে এই সন্ত্রাসী হামালায় ব্যাপক মানুষের হতাহতের ঘটনায় বেদনাসিক্ত।

বিবৃতিতে নেতৃবৃন্দ সন্ত্রাসী হামলা নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিতে তারা ঘটনায় আহতদের গভীর সমবেদনা জানিয়ে তাদের দ্রুত অরোগ্য কামনা করেন।

এমই/ইআর