নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে শাহিনুর ইসলাম (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা দুলাল মেম্বারের পাড়ায় এই ঘটনাটি ঘটে।
মৃতের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১২টায় শাহিনুর ইসলাম তার ঘরে লাগানো বোর্ডের সুইচ মেরামত করতে যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যু শাহিনুর বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা দুলাল মেম্বারের পাড়ার আকবর আলীর পুত্র।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ হারুন অর রশিদ ঘটনার বিষয় নিশ্চিত করেন।
খাদেমুল/এমবি





