সৌদি আরবের মিনায় পদদলিতের ঘটনায় কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন। তবে কতোজন আহত হয়েছেন, সে ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।

বৃহস্পতিবার মিনায় ‘শয়তান স্তম্ভে’ পাথর ছোড়ার সময় পদদলিত হয়ে ৪৫৩ জন হাজির মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় ৭১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স।

বাংলাদেশি আহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি আজিজুর রহমান।

তিনি বলেন, হাসপাতালে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাই আহত বাংলাদেশিদের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসী হাসপাতালের দিকে যাচ্ছেন বলে জানান তিনি।

বাংলাদেশিদের ব্যাপারে তথ্য জানতে মিনার দু’টো ফোন নাম্বার জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফোন নম্বরগুলো হলো: +৯৬৬৫৩৭৩৭৫৮৯৮, +৯৬৬৫০৯৩৬০০৮২।

এসএইচ