ফেনীতে মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে কাজ করার সময় কাভার্ড ভ্যান চাপায় আবুল কালাম আজাদ নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আবুল কালাম আজাদকে প্রথমে ফেনী আধুনিক সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক সালেহ আহম্মদ পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন।

এমকে