সাতক্ষীরায় একটি ওয়ান শুটারগান, তিনটি এলজি ও একটি পিস্তল উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সদর উপজেলার আলিপুর গ্রামের আব্দুস সবুরের বাড়ির মাটি ভরাট করার জায়গা থেকে মঙ্গলবার রাত ১টার দিকে অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কেএইচ





