মাদারীপুর জেলার কাওড়াকান্দি ঘাটে ঈদের সপ্তম দিনেও ঢাকামুখো যাত্রীদের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও সহজে টিকিট পাচ্ছে না।
এদিকে লঞ্চের সংকট থাকায় দীর্ঘসময় অপেক্ষার পর অনেক যাত্রী ফেরিতে পদ্মানদী পার হতে বাধ্য হচ্ছেন।
ঘাট কর্তৃপক্ষ নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, এ যাবৎকালের দীর্ঘ সারি পরিলক্ষিত হয়েছে। এ কারণে সময় একটু বেশি লাগছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক (নৌ-নিরাপত্তা বিভাগ) রফিকুল ইসলাম জানান, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিআইডব্লিউটিএ’র সদস্য ও কর্মীরা দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন। লঞ্চের ধারণক্ষমতা অনুযায়ী গুণে গুণে যাত্রী তোলা হচ্ছে।তাদের ভাষ্যমতে আরো দু-এক দিন পর পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
একে





