ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালত চত্বর থেকে বুধবার দুপুরে সেলিম মিয়া নামে সাজাপ্রাপ্ত এক আসামি পালিয়ে গেছেন। সেলিম বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিমপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে প্রবেশনাল সাব-ইন্সপেক্টর তাজুল ইসলাম, কনস্টেবল জহিরুল ইসলাম, আব্দুল হামিদ ও মোস্তাফিজুর রহমানকে থানা থেকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন খান বলেন, পালিয়ে যাওয়া আসামিকে ধরতে অভিযান চলছে।
এআর





