সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার আসামিরা রিভিউ গ্রহন করছে আদালত। রিভিউয়ের শুনানী শুরু হবে আগামীকাল বুধবার থেকে।
মঙ্গলবার প্রধান আসামি কামরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা পুনরায় সাক্ষ্যগ্রহণের আবেদন মঞ্জুর করেন।
বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান বিষয়টি জানান।
তিনি জানান, কামরুলের আইনজীবী অ্যাডভোকেট আলী হায়দার ফারুক রোববার ফের ১৫ জনের সাক্ষ্যগ্রহণের জন্য আদালতে একটি আবেদন করেন। ওইদিন আবেদন খারিজ করা হয়। মঙ্গলবারের শুনানিতে এ আবেদন মঞ্জুর করেছেন আদালত।
এআই





