চালবাহী একটি ট্রাকে পেট্রলবোমা হামলায় চালক বাদশা মিয়া (৪০) ও হেলাপার হেলাল মিয়া (৩৮) দগ্ধ হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চাঁন টেক্সটাইল এলাকায় এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানান, সকালে ওই এলাকায় একটি চালবাহী ট্রাকে (ঢাকা মেট্রো: ট ১৪-৩০২৯) দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করলে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়।
এ সময় অগ্নিদগ্ধ হন বাদশা মিয়া ও হেলাল মিয়া। চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
এআর





