'বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার কোনো নির্দেশনা বিজিবিকে দেয়া হয়নি।
তিনি বলেন, আমাদের কাজ আইনশৃঙ্খলা নিয়ে। বেসামরিক প্রশাসনের রিকুইজিশন অনুযায়ী এবং মন্ত্রণালয়ের অনুমোদনে বিজিবি র্যােব-পুলিশকে সহযোগীতা করছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় যশোরের ঝুমঝুমপুরে বিজিবি'র দক্ষিণ-পশ্চিম রিজিয়ন হেড কোয়ার্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। তবে কোথাও কম্বিং অপারেশন হচ্ছে না।
তিনি আরোর বলেন, বর্তমানে বিজিবি আইনশৃঙ্খলা রক্ষায় দেশের অভ্যন্তরে যে দায়িত্ব পালন করছে, সেজন্য সীমান্ত থেকে কোনো বিজিবি সদস্যকে আনা হয়নি। রিজার্ভে থাকা বিজিবি সদস্যরা এ দায়িত্ব পালন করছেন।
এসময় সেখানে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ডিএসএম শহিদুল ইসলাম, খুলনা সেক্টরের কমান্ডার কর্নেল খলিলুর রহমান, কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল জাভেদ সুলতানসহ বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেএ





