নড়াইলের নড়াগাতীতে ডাকাতির প্রস্তুতিকালে একটি শ্যুটারগান ও দুই রাউন্ড গুলিসহ ইমরুল (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়ে।
আটক ইমরুল লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামের গোলাম রসুল মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নড়াগাতী থানার উত্তর খাশিয়াল এলাকার রাস্তার পাশে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ইমরুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অত্যাধুনিক শ্যুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তবে ঘটনাস্থল থেকে আরো ১৪/১৫ জন ডাকাত পালিয়ে যায়। এ ব্যাপারে নড়াগাতি থানায় মামলার প্রস্তুতি চলছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেন।
এমকে





