কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে সুমন আহমদ (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি ঢাকার মিরপুর- ২ নম্বরের বাসিন্দা এবং মৃত আবুল কাশেম মোড়লের ছেলে।
প্রত্যেক্ষদর্শী সূত্র জানায়, বিকালে সমুদ্র সৈকতের সি-ইন পয়েন্ট সুমনসহ তার ৪ বন্ধু গোসল করতে নামে। কিন্তু ভাটার টানে সুমন ভেসে লাবনী পয়েন্টের দিকে চলে আসে। সেখান থেকে লাইফ গার্ডের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। ওখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টুরিস্ট পুলিশের কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





