গাজীপুরের তেলিপাড়া এলাকায় স্থানীয় যুবলীগ অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় ওই অফিসে টাঙ্গানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করা হয়।

শুক্রবার রাত ৮টার দিকে ১০-১৫ জনের এক দল তেলিপাড়া এলাকার ১৬নং ওয়ার্ড যুবলীগ অফিসে এ হামলা চালায়।

এ ঘটনায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জেএ