বরিশালে বাস ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৫ জন।
আজ (২২ মার্চ) শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কে নগরীর গড়িয়ারপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাহেন্দ্র চালক সোহেল, যাত্রী শিলা, মানিক ও খোকন। নিহত অপরজনের নাম পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সকালে দুর্জয় পরিবহনের একটি বাস বানারীপাড়া থেকে বরিশাল আসছিল। পথে বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় বানারীপাড়াগামী একটি মাহেন্দ্রের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের এই ঘটনা ঘটে।
নগরীর বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল দুর্ঘটনায় হতাহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এমবি





