কুড়িগ্রাম সদর উপজেলার গড়ের পাড় এলাকার আশরাফিয়া স্কুল সংলগ্ন হোসেন আলী নামে এক ব্যক্তি খুন হন।
মঙ্গলবার সকাল ৭ টায় প্রকাশ্যে দিবালোকে অজ্ঞাত কিছু যুবক তাকে গলা কেটে হত্যা করে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে তার বাড়ীর সামনে দুটি ককটেল ফাটিয়ে এলাকা অন্ধকার করে ঐ ব্যক্তিকে হত্যা করে পালিয়ে যান যুবকরা । তবে কাউকে চিনতে পারেনি এলাকাবাসী।
এলাকাবাসীর সূত্রে আরো জানা যায়, হোসেন আলী আগে মুসলিম হলেও পরে স-পরিবারে খ্রিষ্টান হয়ে যায়। তারা আরো জানান, লোকটি খ্রিষ্টান হলেও মাঝে মাঝে নামাজ পড়তে দেখা যায়।
তবে পুলিশ সূত্রে এখনো কোন তথ্য পাওয়া যায়নি । লাশ পোস্ট মোডাম করার জন্য থানায় নিয়ে যাওয়া হয়। তার পরিবার ও পুলিুশের পক্ষ থেকে এখনো কোন মামলা করা হয়নি ।
হোসেন আলীর পিতা আসমত উল্লাহ ব্যপারি, তারা এর আগে ভেলাকোর চরে বসবাস করতেন। খ্রিষ্টান হবার পর স-পরিবারে এসে আশরাফিয়া স্কুল সংলগ্ন বাসাবাড়ীতে থাকেন।
এমবি





