রাজধানীর পল্টন এলাকা থেকে শফিকুল ইসলাম (২৪) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে দশটার দিকে পল্টন টাওয়ার থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন পল্টন থানার ডিউটি অফিসার এস আই মনসুর আহম্মেদ।

তিনি আরো জানান, সে দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা, জেইউ, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ