লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা থেকে ‘এমডি নিউজিও ভাগ্যকুল’ নামে কার্গো জাহাজের অপহৃত মাস্টার কামরুল ইসলাম ও সুকানি জসিমকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ভোরে রামগতি উপজেলার বড়খেরী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে রামগতি উপজেলার মেঘনা নদীর টাংকির বাজার এলাকা থেকে কামরুল ইসলাম ও জসিমকে অপহরণের পর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে জলদস্যুরা।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, রামগতি থানার পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

অভিযানকালে জলদস্যুরা পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাজে মাস্টার ও সুকানিকে রেখে পালিয়ে যায়।

এমকে