আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তাদের আটক করা হয়।
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় আশুলিয়ার কুরগাঁও এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় ওই বাড়ি থেকে ২০ কেজি গাঁজাসহ দুই নর-নারীকে আটক করা হয়। আটক দু’জনের মধ্যে শুধু তারেকের নাম জানা গেছে।
আটক দু’জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ওএফ





